FASHION ARC.
Trending Now

এসিড কী? (AC1D)
Dopamine Tees
০০৭ সালে Stoic Bliss-এর দ্বিতীয় অ্যালবাম কল্পনার বাইরে থেকে আসা সবচেয়ে জনপ্রিয় গান “AC1D কী”। বাংলা র্যাপে “আবার জিগায়”-এর পর যে গানগুলোর নাম বারবার উঠে আসে, সেই তালিকায় " AC1D কী "থাকবেই। বাংলা র্যাপের সোনালী সময়ের এই গানটি প্রায় ২০ বছর পরেও একইভাবে জনপ্রিয়। বাংলা র্যাপের প্রতি ট্রিবিউট জানিয়ে আমরা ডিজাইন করেছি এই Fan Edition T-Shirt।
500 ৳

Game of Thrones
Dopamine Tees
ক্ষমতার লড়াই, রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রেম ও মানবিক দুর্বলতার গল্প, George R. R. Martin-এর A Song of Ice and Fire থেকে তৈরি Game of Thrones টিভি সিরিজের জগতে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে। সিংহাসনকে ঘিরে চরিত্রগুলোর সিদ্ধান্ত আর সংঘাত এই সিরিজকে করে তুলেছে সময়ের অন্যতম স্মরণীয় সৃষ্টি।
500 ৳

যে জীবন ফড়িংয়ের (Foring)
Dopamine Tees
যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা।” ফড়িং আর দোয়েলের জীবন চলে প্রকৃতির নিজস্ব ছন্দে, কোনো লক্ষ্যপূরণের তাড়া নেই, নেই কৃত্রিম সাফল্যের চাপ। তারা শুধু বেঁচে থাকে, আর সেই বেঁচে থাকাটাই তাদের আনন্দ। এই সরল জীবন আমাদের কাছে বিস্ময়কর, কারণ আমরা উদ্দেশ্য ছাড়া বাঁচতে পারি না। আমাদের জীবনে আছে প্রাপ্তি-অপ্রাপ্তি, হতাশা, আর টিকে থাকার প্রতিদিনের সংগ্রাম। যা ফড়িং বা দোয়েলের জীবনের সঙ্গে মেলে না। জীবনানন্দ দাস তাঁর এক কবিতায় হয়তো এই কথাটাই বলতে চেয়েছিলেন। প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের এই অমিলের কথা। যারা এই সব প্রাপ্তি-অপ্রাপ্তি আর ক্লান্তির ভেতর দিয়েও একটু প্রাণ ভরে বাঁচতে চায়। তাদের জন্যই আমাদের এই টিশার্ট ডিজাইন করা হয়েছে।
500 ৳

রিকশা (Rickshaw)
Dopamine Tees
বাংলাদেশে রিকশার ইতিহাসের শুরু ১৯১৯–১৯২০ সালের দিকে, যখন মিয়ানমার (তৎকালীন বার্মা) থেকে হাতে টানা রিকশা চট্টগ্রামে আসে। ১৯৩০-এর দশকে কলকাতা ও সিঙ্গাপুর থেকে প্যাডেলচালিত সাইকেল রিকশা ঢাকায় প্রবেশ করে এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৩৭ সালে ঢাকায় সাইকেল রিকশার নিয়মিত চলাচল শুরু হয়। ১৯৪৭ সালের দেশভাগের পর গ্রাম থেকে বিপুল জনগোষ্ঠীর ঢাকামুখী অভিবাসনের ফলে রিকশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। স্বল্প খরচ, সরু রাস্তায় চলাচলের সুবিধা ও কর্মসংস্থানের কারণে রিকশা ঢাকার প্রধান পরিবহন হয়ে ওঠে। সংখ্যা, ব্যবহার ও সাংস্কৃতিক প্রভাবের জন্যই ঢাকা পরিচিতি পায় “রিকশার রাজধানী” হিসেবে। এই ইতিহাস শুধু চলাচলের গল্প নয় এটা শ্রম, সংগ্রাম আর শহরের আত্মার গল্প। রিকশার পেছনে আছে অগণিত মানুষের জীবন, ঘাম আর নীরব অবদান, যা আমাদের শহরকে বাঁচিয়ে রেখেছে প্রতিদিন। এই ভাবনা থেকেই আমাদের রিকশা-থিম টিশার্ট। একটা পোশাক, যা শহরের ইতিহাসকে বহন করে; একটা ডিজাইন, যা ঢাকার রাস্তাঘাট, মানুষ আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা।
500 ৳

Pink Floyd (পিংক ফ্লয়েড)
Dopamine Tees
পিংক ফ্লয়েডের যাত্রা শুরু হয় ১৯৬৫ সালে লন্ডনে, সিড ব্যারেট, রজার ওয়াটার্স, নিক মেসন ও রিচার্ড রাইটকে নিয়ে। শুরুর দিকে ব্যান্ডটি সিড ব্যারেটের নেতৃত্বে সাইকেডেলিক রক ধারায় পরিচিতি লাভ করে। পরবর্তীতে ডেভিড গিলমোর যুক্ত হলে ব্যান্ডটি ধীরে ধীরে সাইকেডেলিক রক থেকে প্রগ্রেসিভ রক ধারার দিকে মোড় নেয়। ১৯৭৩ সালে প্রকাশিত The Dark Side of the Moon এই সঙ্গীতগত বিবর্তনের পূর্ণ প্রকাশ। অ্যালবামটি সময়, মানসিক চাপ, অর্থ, মৃত্যু ও মানব অস্তিত্বের সংকটকে থিম হিসেবে তুলে ধরে। এটি Billboard 200 চার্টে টানা প্রায় ৭৪১ সপ্তাহ অবস্থান করে এক অতুলনীয় রেকর্ড গড়ে। মোট চার্টে থাকার সময় ৯৯০ সপ্তাহেরও বেশি, যা এটিকে ইতিহাসের দীর্ঘতম চার্টিং অ্যালবামে পরিণত করেছে। এই সাফল্যের মাধ্যমে অ্যালবামটি সাইকেডেলিক থেকে প্রগ্রেসিভ রকের উত্তরণের এক চিরন্তন মাইলফলক হয়ে আছে।
500 ৳

আমি আসবো ফিরে তোমার পাড়ায় (Abar Ashibo Phire)
Dopamine Tees
"আমি আসবো ফিরে তোমার পাড়ায়" অঞ্জন দত্ত তার আমি আসবো ফিরে তোমার পাড়ায় গানের মাধ্যমে তার নিজের ধাঁচের সিনেমায় ফিরে এসেছিলেন। আমরা অঞ্জন দত্তের গানের প্রতি ভালোবাসা থেকে। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসতে চাওয়া মানুষদের উৎসর্গঃ করে এই টিশার্ট ডিজাইন করেছি।
500 ৳

প্যাঁচা (Pencha / The Owl)
Dopamine Tees
বাংলা সাহিত্য, লোকসংস্কৃতি ও পৌরাণিক গাথায় বিভিন্ন সময়ে, বিভিন্ন অর্থে ফিরে এসেছে প্যাঁচার উপস্থিতি। কখনো সে জ্ঞানের প্রতীক, কখনো নিঃসঙ্গতার, আবার কখনো রাত, নীরবতা ও অদৃশ্য সত্যের ইঙ্গিত। এই বহুস্তরীয় অর্থবোধ থেকেই আমরা প্যাঁচাকে কেন্দ্র করে ডিজাইন করেছি এই টিশার্ট— একটা প্রতীক, যার মানে সময়ের সাথে সাথে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বদলায়।
500 ৳

গুপি গাইন বাঘা বাইন (Goopy Gyne Bagha Byne)
Dopamine Tees
গুপি গাইন বাঘা বাইন’ ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত এক কালজয়ী ফ্যান্টাসি–অ্যাডভেঞ্চার কমেডি চলচ্চিত্র, যা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রূপকথা অবলম্বনে নির্মিত। অনেকের মতে, এটি বাংলা ভাষার প্রথম সুপারহিরো ধাঁচের চলচ্চিত্র, সিনেমাটি গুপি ও বাঘা নামের দুই সঙ্গীতপ্রেমী কিন্তু প্রতিভাহীন বন্ধুর গল্প বলে, যারা ভূতের রাজার কাছ থেকে তিনটি বর লাভ করে। এই বরগুলোর মাধ্যমেই তাদের জীবনে শুরু হয় এক বিস্ময়কর অ্যাডভেঞ্চার ও হাসির রঙিন জগৎ। শিশুতোষ রূপকথার আড়ালে ছবিটি মানবতাবাদ, ব্যঙ্গ, ক্ষমতা ও ন্যায়বোধের গভীর বার্তা বহন করে। এই সামাজিক ও রাজনৈতিক ইঙ্গিত আরও স্পষ্টভাবে প্রকাশ পায় এর পরবর্তী সিকুয়েল ‘হিরক রাজা’র দেশে’ চলচ্চিত্রে।
500 ৳

মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে (Mohin'er Ghora Gulo)
Dopamine Tees
আমরা যাইনি ম’রে আজো— তবু কেবলি দৃশ্যের জন্ম হয়: মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে প্রস্তরযুগের সব ঘোড়া যেন— এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর ’পরে। এই কবিতা থেকেই অনুপ্রাণিত হয়ে গৌতম চট্টোপাধ্যায় তার ব্যান্ডের নাম রেখেছিলেন "মহীনের ঘোড়াগুলি" আমরা গৌতম চট্টোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ কে একসাথে ট্রিবিউট দেওয়ার জন্যেই দুইটা কনসেপ্ট কে একসাথে টিশার্টে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
500 ৳

রাজায় কইছে CDI-র ভাই, আনন্দের আর সীমা নাই
Dopamine Tees
এই টিশার্ট অন্ধ আনুগত্যের বিরুদ্ধে। রাজা(নেতা) ভুল বললেও যারা প্রশ্ন করে না, রাজা(নেতা)যা বলে সেটাকেই শেষ সত্য ভাবে। তাদের জন্যই বাংলার প্রবাদটা আজও বেঁচে আছে। “রাজায় কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই।” এটা ভদ্র ডিজাইন না, কারণ সব সত্য ভদ্র ভাষায় বলা যায় না। এই প্রবাদকে গান বানিয়ে মানুষের কানে–মগজে ঢুকিয়ে দেওয়া, সিস্টেমের মুখে ছুঁড়ে দেওয়ার সাহসটা Arup Rahi (LEELA) এবং Takbir Hossain (BANGLADESH UNDERGROUND) এই দুইজনই দেখিয়েছেন, এই যাত্রার কৃতিত্ব নিঃসন্দেহে তাঁদের দু’জনের।
500 ৳
OUR COLLECTION
Discover our latest collection of premium minimalist fashion